নারায়ণগঞ্জে করোনায় দুইদিনে ৪ জনের মৃত্যু

নারায়ণগঞ্জে হঠাৎ করে মরণঘাতী করোনাভাইরাস পরিস্থিতির অবনতি ঘটেছে। টানা ৭ দিন কোনো মৃত্যু না হলেও গত ৪৮ ঘণ্টায় নতুন করে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এর িমধ্যে গত একদিনে নারায়ণগঞ্জ সদর ও সোনারগাঁও থানায় দুই ব্যক্তি মারা গেছেন।

এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২১৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ১৮ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ১৭ জন।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহমেদ জানান, এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ হাজার ৮৭৪ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৯৪ জনের। মোট নমুনা সংগ্রহ হয়েছে ১ লাখ ৫ হাজার ৩৮ জনের।

তিনি আরও জানান, গত ২৬ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ৭ দিনে নতুন করে কোনো মৃত্যু ছিল না। ৩ মে থেকে ৫ মে সকাল ৮টা পর্যন্ত ৪৮ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ১০৯ জন ও আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৯ জন, সদরে মারা গেছেন ৪২ জন ও আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৮১ জন, বন্দরে মারা গেছেন ৮ জন ও আক্রান্ত হয়েছেন ৮৩৮ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৪ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৯২ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৩৭ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ২১৬ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ৮৭১ জন।

উল্লেখ্য, নারায়ণগঞ্জে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৩০ মার্চ প্রথম নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগে করোনার উপসর্গ নিয়ে পুতুল নামে এক নারী মারা যায়।

৭ এপ্রিল নারায়ণগঞ্জকে করোনার হটস্পট ঘোষণা করা হয়। এরপর ৮ এপ্রিল সকাল থেকে পুরো নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন করে আইএসপিআর। পরে নারায়ণগঞ্জের কপাল থেকে হটস্পটের তকমা তুলে নেয়া হয়েছে। বর্তমানে করোনার সেকেন্ড ওয়েব চলছে। সরকার ঘোষিত দ্বিতীয় দফার সর্বাত্মক লক ডাউন চলছে।