উন্মুক্ত লটারির মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুরে বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইরি-বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করেন পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. হাফিজুল ইসলাম প্রামানিক।
পার্বতীপুরে চলতি মৌসুমে বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ১৮২ মেট্রিক টন। কৃষকের অ্যাপে নিবন্ধনের মাধ্যমে প্রতি কেজি ধান ২৭ টাকা দরে ১ হাজার ৮০ টাকা মণ হিসেবে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইসচেয়ারম্যান আমিরুল মোমিনীন মমিন, কৃষি কর্মকর্তা মো. রাকিবুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন সরকার ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা যোবেশ চন্দ্র পাল প্রমুখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, আগামী ৩০ আগস্ট পর্যন্ত এই ধান সংগ্রহ অভিযান চলবে।