করোনার দ্বিতীয় ডোজ টিকা নিলেন রাষ্ট্রপতি

প্রথম ডোজ নেওয়ার ৫৭ দিন পর করোনাভাইরাসরোধী টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানমও দ্বিতীয় ডোজের টিকা নেন।

গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি সস্ত্রীক কভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ নেন বলে গণমাধ্যমকে জানান তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন। টিকা নিয়ে এই মহামারীকালে রাষ্ট্রপতি দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান বলেও জানান জয়নাল আবেদীন। এর আগে গত ১০ মার্চ কভিড-১৯ টিকার প্রথম ডোজ নিয়েছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।