নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় মাহফুজুর রহমান (২২) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে মাদকসেবীদের বিরুদ্ধে। গত বুধবার রাত ৯টার দিকে সাতঘরিয়া গ্রামের কাজীরখিল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহফুজুর রহমান ওই এলাকার শহীদ উল্যার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় কাজীরখিল বাজারে যাওয়ার সময় বাড়ির পাশের বাগানে আল-আমিনকে (১৭) গাঁজা সেবন করতে দেখেন মাহফুজ। এ সময় তিনি গাঁজাসহ আল-আমিনকে ধরে স্থানীয় মুরব্বিদের হাতে তুলে দেন। রাত ৯টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে পাশের বাগানে ওত পেতে থাকা ইশতিয়াক (১৯) ও আরমান হোসেন (১৭) ধারালো ছুরি দিয়ে মাহফুজের বুকের বাম পাশে, তল পেটে, হাত ও পায়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
সোনাইমুড়ী থানার ওসি গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।