পটুয়াখালীর গলাচিপা উপজেলা আওয়ামী লীগ নেতা, ঢাকা জজ কোর্টের আইনজীবী আক্তারুজ্জামানের সহধর্মিণী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদিকা এবং আইনজীবী ফকরুল ইসলাম মুকুলের মা মোসা. রেনু আক্তার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টা ৫০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তার প্রথম জানাজা গতকাল ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দ্বিতীয় জানাজা পৌর শহরের জৈনপুরী খানকা ঈদগাহ মাঠে সকাল ১০টায় এবং তৃতীয় জানাজা ডাকুয়া ইউনিয়নের আটখালীতে অনুষ্ঠিত হবে।
পারিবারিক সূত্রে জানা যায়, রেনু আক্তারকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা (সাজু), উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহিন শাহ শোক প্রকাশ করেছেন।