নাটোরে বাসচাপায় স্কুলশিক্ষকসহ ২ পথচারী নিহত

নাটোর শহরের জজকোর্ট এলাকায় বাসচাপায় এক স্কুল শিক্ষকসহ দুই পথচারী নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলশিক্ষক অসিত কর্মকার সিংড়া উপজেলার হাতিয়ান্দহ এলাকার অনিল কর্মকারের ছেলে অন্য পথচারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ জানায়, সকাল ছয়টার দিকে বগুড়া থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস নাটোর শহরের জজকোর্ট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে প্রাতর্ভ্রমণে বের হওয়া দুই পথচারী গুরুতর আহত হয়।

পরে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথেই তাদের মৃত্যু হয়।

নাটোর থানার ওসি জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তবে সরকার কোনো গণপরিবহন নিজ জেলার বাইরে না যাওয়ার সিদ্ধান্ত দিলেও এই বাসটি কীভাবে বগুড়া থেকে নাটোর হয়ে খুলনা যাচ্ছিল অনেক চেষ্টা করেও বাস মালিক, শ্রমিক বা পুলিশ কারও কাছ থেকেই এই প্রশ্নের কোনো সদুত্তর পাওয়া যায়নি।