আলেশা সলিউশন্সের প্রকল্প

মাসের শুরুতেই এখন স্যালারি

এখন থেকে সময়মতো স্যালারি না পাওয়ার সমস্যা আর থাকবে না। বাংলাদেশে এই প্রথম ইনস্ট্যান্ট স্যালারিস দিচ্ছে এই বিশেষ সুবিধা। চাকরিজীবীরা ইনস্ট্যান্ট স্যালারিসের মাধ্যমে নিজের স্যালারি তুলতে পারবেন মাসের শুরুতে বা যখন ইচ্ছে তখন।

আলেশা হোল্ডিংসের সহযোগী প্রতিষ্ঠান আলেশা সলিউশন্সের প্রকল্প ইনস্ট্যান্ট স্যালারিস। এটি সুদহীন। শুধু মাসিক ৩০০ টাকা মেইনটেন্যান্স ফির মাধ্যমে এই সুবিধা মিলবে ৩০ দিন। অর্থাৎ ইনস্ট্যান্ট স্যালারি থেকে টাকা তোলার পর বেতনের টাকার মাধ্যমে সেই টাকা এক মাসের মধ্যে পরিশোধ করলেই চলবে।

ইনস্ট্যান্ট স্যালারির জন্য আবেদন ইনস্ট্যান্ট স্যালারিসের ওয়েবসাইটে গিয়ে অনলাইনেই করা যাবে। এ জন্য প্রয়োজন হবে ন্যশনাল আইডি ও পাসপোর্ট সাইজের ছবির সফট কপি। আর সেই সঙ্গে চাকরিসংক্রান্ত তথ্য নিশ্চিতে দুজন সহকর্মীর স্বীকারোক্তিপত্র। বিস্তারিত জানা যাবে ইনস্ট্যান্ট স্যালারিসের ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি