আল-আরাফাহ্র ১৫% নগদ লভ্যাংশ ঘোষণা

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক গত হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গতকাল রবিবার অনুষ্ঠিত ৩৫৮তম পর্ষদ সভায় এ লভ্যাংশ সুপারিশ করা হয়।

ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবুর সভাপতিত্বে এতে আগামী ৯ আগস্ট ২৬তম বার্ষিক ভার্চুয়াল সাধারণ সভার (এজিএম) তারিখ এবং ১০ জুন রেকর্ড ডেট নির্ধারণ করা হয়। এজিএমের অনুমোদন সাপেক্ষে লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত হয়।

সভায় ভাইস চেয়ারম্যান মো. আব্দুস সালাম, সদস্য সেলিম রহমান, বদিউর রহমান, মাহবুবুল আলম, হাফেজ মো. এনায়েত উল্যা, নাজমুল আহসান খালেদ, আব্দুল মালেক মোল্লা, আহামেদুল হক, আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া, নিয়াজ আহমেদ, মোহাম্মদ এমাদুর রহমান, খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, মোহাম্মদ হারুন, মো. লিয়াকত আলী চৌধুরী, মো. আনোয়ার হোসেন, মো. হারুন-অর-রশিদ খান, মো. রফিকুল ইসলাম, মো. আমির উদ্দিন, এম কামালউদ্দিন চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী অংশ নেন। বিজ্ঞপ্তি