ঢাকার সাভারে নিজস্ব প্ল্যান্টে ওয়াশিং মেশিন উৎপাদন শুরু করেছে সিঙ্গার বাংলাদেশ। এই প্ল্যান্টে অটোমেটিক ফ্রন্ট ও টপ লোডিং এবং সেমি-অটোমেটিক ওয়াশিং মেশিন তৈরি হচ্ছে। এই প্রোডাকশন লাইনের বছরে ৪ লাখ ২০ হাজার ওয়াশিং মেশিন উৎপাদনের সক্ষমতা রয়েছে।
সিঙ্গার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে এই ওয়াশিং মেশিন প্রোডাকশন লাইনের কার্যক্রম সম্প্রতি সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এমএইচএম ফাইরোজ, টেকনোলজি ও ইনোভেশনের পরিচালক হাকান আল্টিনিসিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে শুরু হয়।
এমএইচএম ফাইরোজ বলেন, স্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্যবিধি নিয়ে গ্রাহকের উদ্বেগ বাড়ছে। সামনের দিনগুলোতে ওয়াশিং মেশিনের চাহিদা যথেষ্ট বাড়বে। তিনি আরও বলেন, ওয়াশিং মেশিন প্ল্যান্টটি চালু হওয়ায় সিঙ্গার এখন আরও সাশ্রয়ী মূল্যে উন্নতমানের ওয়াশিং মেশিন ক্রেতাদের সরবরাহ করতে পারবে। আমরা গ্রাহকদের জন্য ওয়াশিং মেশিনে ‘২১ দিন ফ্রি ট্রায়াল অফার’, আকর্ষণীয় ছাড়, ইন্টারেস্টবিহীন কিস্তিতে মূল্য পরিশোধ সুবিধা, বিনামূল্যে হোম ডেলিভারি ও ইনস্টলেশন সুবিধা দিচ্ছি। বিজ্ঞপ্তি