ভক্তদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাকিব আল হাসান। করোনা পরিস্থিতিতে প্রিয়জনদের সুরক্ষায় সবাইকে ঘরে থেকে উৎসব উদযাপনের আহ্বান জানিয়েছেন ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।
শুক্রবার বাংলাদেশে উদ্যাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বার্তা দিয়েছেন সাকিব।
ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন, ‘এই ঈদে, আসুন আমরা আমাদের প্রিয়জনদের সুরক্ষার জন্য ঘরে থেকে উদযাপন করি। সবার জীবনে বয়ে আনুক আশীর্বাদ ও আনন্দ। সবাইকে ঈদ মোবারক!’
সাকিবের জন্য এবারের ঈদটা অন্যরকম। আইপিএল স্থগিতের পর দেশে ফিরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। সেই কোয়ারেন্টাইনের মধ্যেই ঈদ কাটাবে তার। ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ হলে যোগ দেবেন শ্রীলঙ্কা সিরিজের ক্যাম্পে।