নাটোরের নলডাঙ্গায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় আমেনা বেওয়া (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত দশটার দিকে চিকিৎসাধীন অবস্থায় নাটোর আধুনিক সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত আমেনা বেওয়া উপজেলার কালিগঞ্জ গ্রামের রজব আলীর স্ত্রী।
এলাকাবাসী জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে আমেনা বেওয়া পথের উপরে দাঁড়িয়েছিলেন। এ সময় কালিগঞ্জ বাজার থেকে বাকশোরগামী বেপরোয়া গতিতে চালানো একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।
এতে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমেনা বেওয়া শুক্রবার রাত ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।