বিকাশের অ্যাড মানি সেবায় যুক্ত এক্সিম ব্যাংক

এক্সিম ব্যাংকের গ্রাহক এখন বিকাশে তাৎক্ষণিক টাকা আনতে পারবেন খরচ ছাড়াই। এক্সিম ব্যাংক ও বিকাশ সম্প্রতি এ সেবা চালু করেছে।

বিকাশে টাকা আনতে প্রথমে এক্সিম ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংয়ে নিবন্ধিত গ্রাহককে নিজের বা প্রিয়জনের বিকাশ নম্বর বেনিফিশিয়ারি হিসেবে যুক্ত করতে হবে এক্সিম ইন্টারনেট ব্যাংকিং, এআইএসইআরের মাধ্যমে।

এক্সিম ইন্টারনেট ব্যাংকিংয়ে লগ ইন করে প্রথমে ইন্টারনেট ব্যাংকিং আইডি ও পাসওয়ার্ড দিয়ে ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। এরপর ‘ফান্ড ট্রান্সফার’ থেকে ‘ট্রান্সফার টু বিকাশ’ অপশনে গিয়ে বিকাশ নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, টাকার পরিমাণ এবং বিবরণ লিখে ‘সাবমিট’ বাটনে ট্যাপ করতে হবে। এরপর ইনস্ট্যান্ট পিন কোড এবং সিকিউরিটি পিন নম্বর দিলেই তাৎক্ষণিকভাবে ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা চলে আসবে।

লেনদেন সম্পন্ন হলে গ্রাহক এসএমএস নোটিফিকেশন পাবেন। বিকাশে টাকা আনার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সীমা প্রযোজ্য। বিজ্ঞপ্তি