ইদানীং ব্যবহারকারীরা তাদের বাস্তব জীবনে কোথায় যাচ্ছে, কোন কোন সাইট ভিজিট করছে সব তথ্যই নিচ্ছে ফেইসবুক। এসব তথ্য তারা লোকেশন ট্র্যাকিং ও আইপি ট্র্যাকিং সিস্টেম থেকে নিয়ে থাকে। তবে ব্যক্তিগত নিরাপত্তার খাতিরে কেউ চাইলে ফেইসবুকের লোকেশন ট্র্যাকিং সিস্টেম বন্ধ করতে পারেন। তবে ট্র্যাকিং সিস্টেম বন্ধ করলে চেক ইন দেওয়া সম্ভব হবে না।
যেভাবে ফিচারটি ডিজ্যাবল করবেন
১. প্রথমে ফেইসবুক অ্যাপটি ওপেন করতে হবে।
২. সর্ব ডানে মেনুতে ক্লিক করে Settings & Privacy ফিচারে ক্লিক করতে হবে।
৩. এরপর Settings--এ গিয়ে স্ক্রল করে খড়পধঃরড়হ এ ক্লিক করতে হবে।
৪. নতুন পেইজ চালু হলে Location Access অপশনটি দেখা যাবে।
৫. এর পাশে থাকা অ্যারোতে ক্লিক করে Location Services-এ ট্যাপ করতে হবে।
৬. আরেকটি পেইজ চালু হলে Permissionsঅপশনে ক্লিক করতে হবে।
৭. সবশেষে Location এর পাশে থাকা টগল বাটনটি অফ করে দিতে হবে। এতে ফেইসবুক আর কোনো লোকেশনের তথ্য নেবে না।