ঈদের ছুটি শেষে চালু আখাউড়া স্থলবন্দর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আখাউড়া স্থলবন্দর ৪ দিন বন্ধ থাকার পর ভারতের সাথে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে।

আজ সোমবার সকাল থেকে দেশের অন্যতম এই স্থল বন্দরটি দিয়ে ভারতের সাথে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়।

বিষয়টি নিশ্চিত করে আমদানি রপ্তানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ১৩ মে থেকে ১৬ মে পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার পর এই বন্দর দিয়ে আজ থেকে আবারো পুনরায় চালু হয়েছে ব্যবসায়িক  কার্যক্রম।