ঈদ উপলক্ষে প্রত্যন্ত গ্রামাঞ্চলের ছিন্নমূল ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের পরিচালকরা। পরিচালকদের পক্ষ থেকে পরিবার প্রতি আড়াই হাজার টাকা করে দেওয়া হয়েছে। ঈদের আগের দিন এই অর্থ পাঠানো হয়েছে অসহায় পরিবারের অভিভাবকদের ব্যাংক অ্যাকাউন্টে। এনআরবিসি ব্যাংকের পরিচালকরা হলেন এস এম পারভেজ তমাল, আবু বকর চৌধুরী, মোহাম্মদ নাজিম, এ কে এম মোস্তাফিজুর রহমান, এ এম সাইদুর রহমান, রফিকুল ইসলাম মিয়া আরজু, মোহাম্মদ আদনান ইমাম, লকিয়ত উল্লাহ ও মোহাম্মদ ওলিউর রহমান। বিজ্ঞপ্তি