প্রায় দুই বছর পর ক্লে-কোর্টে খেলতে নেমেই হেরে গেলেন ২০টি গ্র্যান্ডসø্যাম শিরোপা বিজয়ী রজার ফেদেরার। গতকাল জেনেভা ওপেনের দ্বিতীয় রাউন্ডে স্পেনের পাবলো আন্দাহারের কাছে ৪-৬, ৬-৪, ৪-৬ গেমে হেরে যান টুর্নামেন্টের শীর্ষ বাছাই। এর আগে ২০১৯ সালের ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে রাফায়েল নাদালের কাছে হেরেছিলেন ফেদেরার। এরপর আর ক্লে-কোর্টে খেলা হয়নি। হাঁটুর দু-দুটি অপারেশন শেষ গত মার্চে দোহা ওপেনে খেলতে নেমে দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিয়েছিলেন বর্তমানে বিশ্বের ৮ নম্বর খেলোয়াড় ফেদেরার।