এনআরবিসি ব্যাংকের ৫ উপশাখা

গাইবান্ধা সদর, নোয়াখালীর সোনাইমুড়ী, চট্টগ্রামের সাতকানিয়া, রাজশাহীর পুঠিয়া ও টাঙ্গাইলের ধনবাড়ীতে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক। গতকাল রবিবার ভিডিও কনফারেন্সে প্রধান কার্যালয় থেকে উপশাখাগুলো উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। এ সময় ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন ব্যাংকের এমডি-সিইও গোলাম আউলিয়া,  ডিএমডি-সিএফও হারুনুর রশিদ, সাপোর্ট সার্ভিস ও ব্রাঞ্চেস ডিভিশন প্রধান পারভেজ হোসেন। বিজ্ঞপ্তি।