আগামী ১ জুলাই থেকে দেশের আমদানি ও রপ্তানি পণ্যের কোনো চালানের শুল্ক-কর দুই লাখ টাকার বেশি হলে তা ই-পেমেন্টের মাধ্যমে পরিশোধ বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এনবিআরের জনসংযোগ বিভাগ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
এতে আরও বলা হয়, ২০২২ সালের ১ জানুয়ারি থেকে আমদানি-রপ্তানির যে কোনো পরিমাণ শুল্ক-কর প্রদানে ই-পেমেন্ট বাধ্যতামূলক করা হয়েছে।