দিনাজপুরের খানসামা উপজেলার খাদ্য গুদাম থেকে প্রায় ২০ মেট্রিক টন চাল আত্মসাতের চেষ্টার অভিযোগে খাদ্য গুদামটির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) এদিব মাহমুদকে প্রত্যাহার করা হয়েছে। গত রবিবার বিকেলে খানাসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল-ইসলাম এলএসডি গুদামে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় খাদ্য গুদাম সিলগালা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।
পরে সন্ধ্যার দিকে জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম ও ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলামের নেতৃত্বে সহকারী জেলা খাদ্য নিয়ন্ত্রক সন্দীপ কুমার দাসকে প্রধান করে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল ইসলাম, খানসামা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) ফিরোজ মাহমুদ, পাকেরহাট ওসি এলএসডি সৌমিত্র বসাককে নিয়ে গঠিত তদন্ত কমিটি ঘণ্টাব্যাপী তদন্ত করে সত্যতা পাওয়ায় এদিব মাহমুদকে প্রত্যাহার করে।
ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় খাদ্য গুদামটি সিলগালা করা হয়।