শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ৮২ বছর এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ব্যাপারে ডামুড্যা থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই বৃদ্ধা।
মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে এ ধর্ষণের ঘটনা ঘটে।
অভিযুক্ত যুবকরা হলেন- শিধলকুড়া ইউনিয়নের চরশিধলকুড়া এলাকার আরমান ব্যাপারীর ছেলে শামীম ব্যাপারী (২৭) ও তার বন্ধু শহীদ মাদবরের ছেলে হাসান মাদবর (২৬)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিধলকুড়া ইউনিয়নের চরশিধলকুড়া এলাকায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওই বৃদ্ধার ঘরে ঢুকে শামীম ও হাসান ধর্ষণ করেন।
এ সময় ওই বৃদ্ধার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটি আসে। পরে প্রতিবেশীরা তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে। এক ফাঁকে শামীম ও হাসান পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়।
ধর্ষণের শিকার বৃদ্ধা বলেন, জীবনে বড় পাপ করেছিলাম। তা না হলে আজ এই দিনটা দেখা লাতো না।
প্রত্যক্ষদর্শী প্রতিবেশী এক নারী বলেন, রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। তখন আমি শুনতে পাই পাশের ঘরের চিৎকারের শব্দ। আমি মনে করেছিলাম বৃদ্ধা অসুস্থ হয়ে এমনটা করছে। কাছে গেলে শুনতে পারি বৃদ্ধা বলছে আমারে বাঁচা শামীম আর হাসান আমাকে মেরে ফেলতাছে। আমি দরজা ধাক্কা দিলে, এই ফাঁকে শামীম ও হাসান পেছনের দরজা দিয়ে পালিয়ে যাচ্ছিল। দৌড়ে পেছন গেলে দেখি ওরা দুজন দৌড়ে পালিয়ে যাচ্ছে। ঘরে ঢুকে বৃদ্ধকে অজ্ঞান ও বিবস্ত্র অবস্থায় খাটে পড়ে থাকতে দেখি।
ডামুড্যা থানার ওসি (তদন্ত) প্রবীণ কুমার চক্রবর্তী বলেন, ওই ঘটনায় অভিযোগ হয়েছে। বৃদ্ধাকে ডাক্তারি পরীক্ষার জন্য শরীয়তপুর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।