রিয়েলমি নিয়ে এলো নতুন ‘৮ প্রো ইল্যুমিনেটিং ইয়েলো’ এবং দুটি টিডব্লিউএস ‘বাডস এয়ার ২’ এবং ‘বাডস এয়ার ২ নিও’। গত সোমবার এক অনলাইন ইভেন্টে ব্র্যান্ডটি নতুন পণ্যগুলো উন্মোচন করে।
স্লিম এবং ট্রেন্ডি রিয়েলমি ৮ প্রোর এ স্পেশাল এডিশনের দাম ২৭ হাজার ৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। লিমিটেড এডিশনের স্মার্টফোনটি কেনার বিস্তারিত জানা যাবে কোম্পানির ওয়েবসাইটে।
রিয়েলমি বাডস এয়ার ২-এর দাম ৪ হাজার ৯৯৯ এবং রিয়েলমি বাডস এয়ার ২ নিও’র দাম ৩ হাজার ৯৯৯ টাকা। বিস্তারিত জানা যাবে রিয়েলমির ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি