বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ফ্লোরা সিস্টেমসের চুক্তিপত্র হস্তান্তর

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এবং ফ্লোরা সিস্টেমসের মধ্যে কোর ব্যাংকিং সলিউশনবিষয়ক চুক্তিপত্র হস্তান্তর হয়েছে। গত মঙ্গলবার রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিপত্র বিনিময় করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারিক মোর্শেদ এবং ফ্লোরার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফা রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, উপদেষ্টা সহিদ হোসেন, ডিএমডি কে এম আওলাদ হোসেন, চিফ টেকনিক্যাল অফিসার (সিটিও) মো. রফিকুল ইসলাম, কোম্পানি  সেক্রেটারি হুমায়ুন কবীর, ফ্লোরা সিস্টেমসের সিএমও মো. মকবুল হোসেন, সিটিও সুবোধ কুমার ভৌমিক, এসভিপি ও পিডি মোহাম্মদ মোহসিন খান, ভিপি মাহবুব উল আলম।  বিজ্ঞপ্তি