অফিসে দীর্ঘ একটা সময় বসে কাজ করতে হয় অনেকের। এসব ক্ষেত্রে শারীরিক নানা সমস্যাসহ অ্যাসিডিটির সমস্যাও দেখা দিতে পারে। কিছু অভ্যাসের কারণে এ সমস্যা বাড়তে পারে। কর্মক্ষেত্রে অ্যাসিডিটি থেকে দূরে থাকতে করণীয়
হাঁটাহাঁটি : কর্মক্ষেত্রে একই জায়গায় দীর্ঘ সময় ধরে বসে থাকতে হয়। তাই কাজের ফাঁকে ফাঁকে মাঝেমধ্যে দাঁড়ানোর অভ্যাস করুন। নিয়মিত হাঁটাহাঁটি না করলে অ্যাসিডিটি বেড়ে যেতে পারে। অফিসে প্রতি ৩০ মিনিট অন্তর হাঁটাহাঁটি করার অভ্যাস তৈরি করুন।
সিঁড়ি : অফিসের লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে ওঠানামার অভ্যাস গড়ে তুলুন। যদি ওঠার সময় সম্ভব না হয়, নামার সময় একবার হলেও সিঁড়ি দিয়ে নামুন।
পানি : পানির পিপাসা পেলে পিয়নকে না বলে নিজেই চেষ্টা করুন পানি আনতে।
ওয়াশ রুম : অফিসে যদি অনেকগুলো ওয়াশ রুম থাকে তাহলে চেষ্টা করুন সবচেয়ে দূরের ওয়াশ রুমটি ব্যবহার করতে। এতে হাঁটাহাঁটির কাজ অনেকটাই হয়ে যাবে।
মোবাইলে কথা : কর্মক্ষেত্রে আমরা যখন মোবাইলে কথা বলি তখন বসেই কথা বলা সাধারণত আমাদের অভ্যাস। কিন্তু অ্যাসিডিটি প্রতিরোধ করতে হলে সব সময় দাঁড়িয়ে মোবাইলে কথা বলার অভ্যাস করতে হবে। সহকর্মীদের সঙ্গে মোবাইল বা ইমেইলে যোগাযোগ না করে সশরীরে উপস্থিত হয়ে কথা বলুন।
ডেস্ক : অফিসে আপনার ডেস্কটি এমনভাবে স্থাপন করুন যেন ক্লায়েন্টের সঙ্গে দাঁড়িয়ে কাজ করতে পারেন।
খাবার শেষে কাজ: খাবার শেষ করার সঙ্গে সঙ্গে কাজ শুরু না করে কিছুক্ষণ হাঁটুন।
ফাস্টফুড : অফিসে ফাস্টফুড, রাস্তার খাবার, ভাজা-পোড়া, মসলাজাতীয় খাবার, চা ও কফি পান, কোমল পানীয় ও অ্যালকোহল পান এবং ধূমপান করা থেকে বিরত থাকুন।