ভিভো ভি২১: রাতে ঝকঝকে ছবি তোলার স্মার্টফোন

সেলফিপ্রেমীদের জন্য ফ্রন্ট ক্যামেরায় দারুণ একটি ফিচার নিয়ে আসছে ভিভো ভি-সিরিজের সর্বশেষ নতুন ভি২১ স্মার্টফোন। স্মার্টফোনটি দিয়ে অন্ধকার রাতেও তোলা যাবে ‘দিনের মতো’ উজ্জ্বল ঝকঝকে সেলফি।

ভিভো জানিয়েছে, স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) নাইট পোর্ট্রইেট ফিচার ব্যবহার করা হয়েছে।

এছাড়া ৪৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটির সাথে প্রথমবারের মতো ভিভো যুক্ত করেছে ওআইএস প্রযুক্তি।

এর আগে পেছনের ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্টাবিলাইজেশন (ওআইএস) ক্যামেরা প্রযুক্তি অনেকেই ব্যবহার করেছে। তবে ভিভোই প্রথম বাংলাদেশের বাজারে ফ্রন্ট ক্যামেরায় যুক্ত করছে ওআইএস প্রযুক্তি। ওআইএস প্রযুক্তির কারণে সেলফি ক্যামেরার লেন্সটি ১ দশমিক ৩ ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে। ফলে সেলফি তোলার সময় হাত কেঁপে গেলেও ছবি ব্লার আসে না। বরং লেন্স ঘুরে গিয়ে পরিষ্কার ও স্থির ছবিটিই ধারণ করে।

ভিভো ভি২১ এর সামনে ব্যাজেলের ওপর দুটি লাইট বসানো রয়েছে যাকে ভিভো বলছে ডুয়েল স্পটলাইট। ডুয়েল স্পটলাইট ব্যবহার করে অন্ধকারেও ঝকঝকে ছবি তোলা সম্ভব হবে। সেলফি তোলা ছাড়াও মেসেঞ্জার, হোয়াটস অ্যাপ, টিক-টক ও ইন্সটাগ্রামে ব্যবহার করা যাবে এই প্রযুক্তি। 

আর এআই নাইট পোর্ট্রইেট ফিচার কম আলোতে অটোমেটিক্যালি এক্সপোজার লেভেলকে বাড়িয়ে দেয় ব্রাইটনেস বৃদ্ধির মাধ্যমে। ফলে রাতেও মানুষসহ বিভিন্ন বিষয়কে ছবিতে ডিটেইলসহ পরিষ্কারভাবে ধারণ করা যাবে।

নতুন অ্যাডভান্সড এআই নাইট পোট্রেইট ফিচারে নাইট অ্যালগরিদম, এআই ব্রাইটেনিং এবং এআই নয়েজ রিডাকশন সিস্টেম রয়েছে। এটি এমন একটি উন্নত প্রযুক্তি যা স্বাভাবিকভাবে ফোকাস ধরে রাখতে পারে। রাতে ধারণ করতে পারে  উজ্জ্বল দৃশ্য যাতে সব কিছু ফুটে ওঠে স্পষ্টভাবে।