রামেক হাসপাতালে করোনায় একদিনে ৯ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও নয়জনের মৃত্যু হয়েছে।

গত ১১ দিনে এ নিয়ে করোনায় ৭৭ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস জানান, গত ১১ দিনের হিসাব অনুযায়ী প্রতিদিন গড়ে সাতজন মারা গেছেন।

আজ সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মৃত নয়জনের মধ্যে পাঁচজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।

দুইজন রাজশাহীর এবং একজন নওগাঁ ও একজনের বাড়ি নাটোরে। তারা প্রত্যেকে করোনায় আক্রান্ত ছিলেন। ১১ দিনে মারা যাওয়া মোট ৭৭ জনের মধ্যে ৪৬ জনের করোনায় মৃত্যু হয়েছে। বাকিদের করোনার উপসর্গ দেখা দিয়েছিল।