সামাজিক নিরাপত্তা বরাদ্দ বৃদ্ধিতে নগদের অভিনন্দন

২০২১-২২ অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে ১ লাখ ৭ হাজার ৬২৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। এই বরাদ্দ জিডিপির ৩.১১ শতাংশ। এছাড়া ১৪ লাখ দরিদ্র মানুষকে নতুন করে ভাতা দেবে সরকার।

নগদের এমডি তানভীর আহমেদ মিশুক বলেন, স্বচ্ছতা নিশ্চিত করে দ্রুততার সঙ্গে বরাদ্দ বা অনুদান পৌঁছানোর ক্ষেত্রে নগদই এখন সরকারের প্রথম পছন্দ। গত বছর সরকারি সব ভাতা নগদে বিতরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া অনুশাসন অনুসারে সব সরকারি সংস্থা নগদের মাধ্যমে ভাতা বা অনুদান দিচ্ছে।  পুরো বিষয়টিতে নিয়ন্ত্রণ এবং নজরদারি থাকছে। তাছাড়া, সামাজিক নিরাপত্তার টাকা নগদের মাধ্যমে দেওয়া হলে আর্থিক খাতের ডিজিটাইজেশন নিশ্চিত হবে। বিজ্ঞপ্তি