ই-কমার্স প্ল্যাটফর্মে প্রতিশ্রুতি রক্ষাকারী হিসেবে পরিচিত ‘আনন্দের বাজার’ এখন সরাসরি বাইক ডেলিভারি দিচ্ছে চট্টগ্রাম থেকে। গত ২৫ মে আনন্দের বাজারে শুরু হওয়া বাইক ক্যাম্পেইন ‘আনন্দের ঝড়’-এ অর্ডার করা বাইক মাত্র তিন দিনে সরাসরি চট্টগ্রাম থেকে ডেলিভারি করেছে।
চট্টগ্রামের দুটি শো-রুম থেকে বাইক ডেলিভারি করে আনন্দের বাজার। বাইক ডেলিভারি করতে উপস্থিত ছিলেন আনন্দের বাজারের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এ এইচ খন্দকার মিঠু, মার্কেটিং হেড আতিক রহমান ও এক্সিকিউটিভ ডিরেক্টর জারিফ আহমেদ গালিভ। গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে চট্টগ্রাম থেকে বাইক ডেলিভারির বিষয়টি ঘোষণা করে প্রতিষ্ঠানটি। এ সময় এ এইচ খন্দকার মিঠু বলেন, আমরা গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে সব সময় প্রস্তুত। এ জন্যই আনন্দের বাজার চট্টগ্রাম থেকে সরাসরি বাইক ডেলিভারি করে। ভবিষ্যতে আনন্দের বাজার সারা দেশ থেকে বাইক ডেলিভারির সুবিধা দেবে।