সিটি ব্যাংকের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত

সিটি ব্যাংকের পর্ষদ সভায় গতকাল ব্যাংকের পরিচালক আজিজ আল কায়সারকে চেয়ারম্যান এবং হোসেন খালেদকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

শিল্পপতি আজিজ আল কায়সার সিটি ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালক। তিনি তৃতীয়বারের মতো ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন। এর আগে তিনি প্রথম ২০০৭ ও দ্বিতীয়বার ২০১৮ সালে ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হন। বর্তমানে তিনি পারটেক্স স্টার গ্রুপের পরিচালক এবং এর বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যুক্ত আছেন। এছাড়াও তিনি মালয়েশিয়ায় সিটি ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান সিবিএল মানি ট্রান্সফারের চেয়ারম্যান। তিনি ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। সিটি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক হোসেন খালেদ একজন দক্ষ ব্যবসায়ী। আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হোসেন খালেদ সিটি ব্যাংকের  এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ব্যাংকটির রিস্ক ম্যানেজমেন্ট কমিটির কনভেনর এবং সিটি ব্রোকারেজ ও সিটি হংকংয়ের  চেয়ারম্যান। বিজ্ঞপ্তি