স্ট্যান্ডার্ড ব্যাংকের ২৩ বছরে পদার্পণ উপলক্ষে কভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত দরিদ্রদের ত্রাণ সহায়তা দিয়েছে। গত বৃহস্পতিবার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনলাইন প্লাটফর্মে ব্যাংকের এমডি-সিইও খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে আয়োজিত দোয়া-মাহ্ফিলে পর্ষদ চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহ্মদ নিমসার শাখার মাধ্যমে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় অনলাইনে যুক্ত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান অশোক কুমার সাহা, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, ফিরোজুর রহমান, মো. মনজুর আলম, এস. এ. এম. হোসাইন, মোহাম্মদ আবদুল আজিজ, মোহাম্মদ শামসুল আলম, গুলজার আহমেদ, মো. জাহেদুল হক, মোহাম্মদ ইউসুফ চৌধুরী, ফেরদৌস আলী খান, কাজী খুররম আহমেদ, মো. আবুল হোসেন, এএমডি মো. তৌহিদুল আলম খান, ডিএমডি মোহাম্মদ রফিকুল ইসলাম, কোম্পানি সেক্রেটারি মো. আলী রেজা প্রমুখ। বিজ্ঞপ্তি