শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৬তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে যথাযথ স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়। ব্যাংকের কিছু সংখ্যক পরিচালক ও কমিটির সদস্য উক্ত সভায় ডিজিটাল প্লাটফর্মে (ভিডিও কনফারেন্সের মাধ্যমে) অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও পরিচালক মোহাম্মদ ইউনুছ। সভায় অন্যদের মধ্যে পরিচালক ও কমিটির সদস্য মো. আব্দুল বারেক, মহিউদ্দিন আহমেদ ও স্বতন্ত্র পরিচালক কে. এ. এম. মাজেদুর রহমান, বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম ও কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।