গুছিয়ে কাজ করতে হলে

বিভিন্ন সময় কাজ গুছিয়ে করতে পারার প্রবণতা অনেকের ভেতর থাকে না। কাজের চাপ বাড়তে থাকলে তারা এলোমেলো হয়ে যান। কাজ জমা দেওয়ার সময় ফুরিয়ে আসে, মিটিং জমতে থাকে, অগোছালো হয়ে থাকে কাগজ-টেবিল। সবকিছুর আগে নিজেকে গোছাতে হবে। কিছু কাজের পরিকল্পনা আগে থেকে করলে কর্মক্ষেত্রেও দুশ্চিন্তা হবে না

ডায়েরি

কাজের বেলায় সময় মেনে চলতে সমস্যা হলে সব সময় সঙ্গে একটি ডায়েরি রাখুন। হাতে লেখা অথবা ডিজিটাল যেকোনো ডায়েরিই হতে পারে সেটি। কোনো কাজের ডেডলাইন অথবা বিভিন্ন টপিক যেন ভুলে না যান সেজন্য সেগুলো লিখে রাখতে পারেন ডায়েরিতে।

অটো রিমাইন্ডার

ক্যালেন্ডারে অথবা ফোনে অটো রিমাইন্ডার দিয়ে রাখুন যেন কোনো কাজ মিস হয়ে না যায়।

কাজের তালিকা

দিনের বা সপ্তাহের কাজের একটি তালিকা তৈরি করে রাখুন। এর ভেতর কোন কাজগুলো আগে করতে হবে সেটি চিহ্নিত করে কাজ শুরু করুন। এতে কাজ অগোছালো মনে হবে না।

পুরস্কার

কাজ সম্পাদন শেষে নিজেকে পুরস্কৃত করুন। হতে পারে সেটি পছন্দের কোনো কফি, বিস্কুট অথবা ফুল। নিজের কাজকে নিজেকে মূল্যায়ন করতে শিখুন। এতে পরের কাজের প্রতি আগ্রহ তৈরি হবে।

রিসার্চ অর্গানাইজেশনাল অ্যাপস

অনলাইনে খুঁজলে বেশ কয়েকটি বিনামূল্যে রিসার্চ অর্গানাইজেশনাল অ্যাপসের সন্ধান পাওয়া যাবে। এগুলোর মাধ্যমেও কাজ গুছিয়ে রাখা যায়।

সৃজনশীলতা

কাজ গুছিয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের প্যাড, স্টিকি নোট ব্যবহার করা হয়। রঙিন কলম, সাইন পেন, কাগজ দিয়েও কাজের তালিকা সাজানো যায়। নিজের পছন্দ অনুযায়ী সাজিয়ে নিন কাজের ধারা। এতে অতিরিক্ত কাজের চাপও কষ্টদায়ক মনে হবে না।