প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং হ্যালোডক২৪ এর মধ্যে গ্রুপ বীমার চুক্তি স্বাক্ষর

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সম্প্রতি হ্যালোডক২৪-এর সঙ্গে গ্রুপ বীমার চুক্তি স্বাক্ষর করেছে। প্রগতি লাইফের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. জে. আজিম ও হ্যালোডক২৪-এর সিইও ইফতেখার রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এই চুক্তির অধীনে প্রগতি লাইফ হ্যালোডক২৪-এর গ্রাহকদের গ্রুপ বীমা সেবা প্রদান করবে। বিজ্ঞপ্তি।