পদ্মায় জেলের জালে সাড়ে ২২ কেজির কাতল

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে। মাছটির ওজন ২২ কেজি ৫০০ গ্রাম।

বৃহস্পতিবার সকালে দৌলতদিয়ায় পদ্মা-যমুনার মোহনায় জেলে কাদের চালাক হলদারের জালে মাছটি ধরা পড়ে। মাছটিকে পাড়ে আনলে এক নজর দেখতে ভীড় করেন স্থানীয়রা।

মাছটিকে ধরার পর পানিতে জিইয়ে রেখেছিলেন জেলে।

 দৌলতদিয়া ফেরি ঘাটের চাঁদনী আরিফা মৎস্য আড়তের সত্তাধিকার চান্দু মোল্লা জানান,  সকালে পদ্মা-যমুনার মোহনায়  জাল ফেলে জেলে কাদের চালাক  হলদার।

এ সময় তার জালে এই কাতল মাছটি ধরা পড়ে। পরে দুলাল মন্ডলের আড়তে ডাকের মাধ্যমে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে কিনে নেন মাছ  চান্দু মোল্লা। পরে মাছটিকে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।