মার্কেন্টাইল ব্যাংকের চার উপশাখা উদ্বোধন

ব্যাংকিং সেবা আরও সহজ করতে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড দেশের বিভিন্ন স্থানে আরও চারটি উপশাখা উদ্বোধন করেছে। ব্যাংকের উদ্যোক্তা পরিচালক আলহাজ আকরাম হোসেন (হুমায়ুন) প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে গতকাল চারটি উপশাখার উদ্বোধন ঘোষণা করেন। প্রধান কার্যালয় থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী চারটি উপশাখার কার্যক্রম শুরু করেন। উপশাখাগুলো হলো চাঁদপুরে চান্দ্রা বাজার উপশাখা, নোয়াখালীতে গোপালপুর বাজার উপশাখা, ঢাকায় দক্ষিণ খান উপশাখা ও বাউনিয়া উপশাখা। বিজ্ঞপ্তি।