কোয়ারেন্টাইন

সৌদিগামীদের জন্য ২৫ হাজার টাকা ভর্তুকি

বাংলাদেশ থেকে সৌদি আরবগামী নতুন-পুরনো সব প্রবাসীকে কোয়ারেন্টাইনের জন্য ভর্তুকি দেবে সরকার। দেশটির সরকারের নির্দেশনা অনুযায়ী, হোটেলে থাকা-খাওয়ার জন্য জনপ্রতি ২৫ হাজার টাকা দেওয়া হবে। এই টাকা পেতে হলে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) স্মার্ট কার্ডধারী কিংবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হিসেবে নিবন্ধিত হতে হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, এ খরচ পেতে কর্মীদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট িি.িঢ়ৎড়নধংযর.মড়া.নফ অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইট িি.িবিনি.মড়া.নফ অথবা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ওয়েবসাইট িি.িনসবঃ.মড়া.নফ থেকে আবেদনপত্র ডাউনলোড করে, কিংবা দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে সংগ্রহ করে তা জমা দিতে হবে। এ ছাড়া সৌদি আরব প্রবাসী যেসব কর্মী ইতিমধ্যে সে দেশে চলে গেছেন এবং নিজ ব্যয়ে কোয়ারেন্টাইন শেষ করেছেন বা করছেন, তাদেরকে একই নিয়মে সংশ্লিষ্ট আবেদনপত্র পূরণ করে ৩০ জুনের মধ্যে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস, রিয়াদ অথবা বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দায় ডাকের মাধ্যমে জমা দিতে হবে।

তারা জানিয়েছেন, এ টাকা পাওয়ার জন্য আরও কিছু কাগজপত্র লাগবে। সেগুলো হলো বিএমইটি প্রদত্ত স্মার্ট কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডের ফটোকপি; পাসপোর্টের প্রথম চার পৃষ্ঠার ফটোকপি; পাসপোর্টের সঙ্গে সংযুক্ত ভিসার ফটোকপি; টিকিটের ফটোকপি এবং হোটেল বুকিংয়ের ডকুমেন্টের ফটোকপি।