এরিকসেনের অবস্থা ‘স্থিতিশীল’

ইউরো কাপে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালে মাঠে মুখ থুবড়ে পড়ে যাওয়া ডেনমার্কের ক্রিশ্চিয়ান এরিকসেনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা ‘স্থিতিশীল’ বলে জানিয়েছে উয়েফা।

এক টুইট বার্তায় ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বিষয়টি জানায়। এদিকে ড্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, জ্ঞান ফিরেছে ২৯ বছর বয়সী এই মিডফিল্ডারের।

কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হয়েছিল ম্যাচটি। প্রথমার্ধে খেলা চলাকালীন হঠাৎ করেই মাঠে লুটিয়ে পড়েন এরিকসেন। এরপর মাঠের মধ্যেই ১০ মিনিট চিকিৎসা করা হয় এরিকসনের। চিকিৎসা চলার সময় তাকে ঘিরে ছিলেন সতীর্থরা। মাঠের মধ্যেই ফুটবলারদের চোখে জল দেখা যায়। সতীর্থকে হারানোর ভয় কেঁদে ফেলেন তারা। দর্শকরাও মুখ ঢেকে ফেলেন।

আরো পড়ুন

‘খেলোয়াড়দের অনুরোধে’ ম্যাচ হলো, হারল এরিকসেনের ডেনমার্ক