নিলাম শেষে কেমন হলো ডিথ্রি ট্রফির ৬ দল

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেয় নতুন উদ্যোগ ডি থ্রি ট্রফির জন্য নিলাম হয়েছে আজ। সবচে বেশি ২ কোটি ৩০ লাখ পয়েন্টে বাঁহাতি পেসার শরীফুল ইসলামকে কিনে নিয়েছে সিটিজেনস ব্যাংক। 

‘এ’ ক্যাটাগরিতে থাকা ১৭ জন তারকা ক্রিকেটার মধ্যে ৪ জনকে দলে নেয় ফরচুন গ্রুপ। এতে নির্ধারিত ১০ কোটি পয়েন্টের মধ্যে ৪ কোটি ৯০ লাখ খরচ করে ফেলে তারা।
তানজিদ হাসান তামিম (২ কোটি), নাজমুল হোসেন শান্তর ( ১ কোটি ৫৫ লাখ) জন্য ফরচুন মোটা অঙ্কের পয়েন্ট খরচ করে। জাতীয় দলের আরেক পেসার তাসকিন আহমেদকে  ২ কোটি ১০ লাখ পয়েন্টে দলে নিয়েছে ওয়ালটন। সাদা বলের জাতীয় দলের অধিনায়ক লিটন দাসকেও ১ কোটি ৫০ লাখ পয়েন্টে দলে নিয়েছে ওয়ালটন। 

উচ্চ দর পাওয়া ক্রিকেটারদের তালিকায় রয়েছেন সাইফ হাসান ও হাসান মাহমুদও। দুজনকেই ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে দলে নিয়েছে যথাক্রমে সেভেন রিংস সিমেন্ট ও ব্লুস্টার। এ ছাড়া সাব্বির রহমান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ রুবেল ও শেখ মেহেদী হাসানের মতো ক্রিকেটারদের নিয়েও দলগুলোর মধ্যে কাড়াকাড়ি দেখা গেছে। নিলামে নাম ছিল ২৭৫ ক্রিকেটারের, দল পেয়েছেন ১৩২ জন।

নিলামে তারকাখ্যাতির বিচারে এগিয়ে রয়েছে ফরচুনই। দলটি জাতীয় দলের আদলে শক্তিশালী স্কোয়াড সাজিয়েছে। তাওহীদ হৃদয়ের সঙ্গে একই দলে রয়েছেন সৌম্য সরকার, শান্ত, তানজিদ, সাব্বির, মোহাম্মদ সাইফউদ্দিন, তানভীর ইসলাম, আকবর আলী, এবাদত হোসেনের মতো ক্রিকেটাররা। তবে ওয়ালটন, ব্লুস্টার, সেভেন রিংস সিমেন্ট, সিটিজেন ব্যাংকও নিজেদের দল নিয়ে খুশি।

নিলাম শেষে ৬ দল

ফরচুন গ্রুপ : তাওদীদ হৃদয় (আইকন), রিশাদ হোসেন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফ উদ্দিন, তানভির ইসলাম, ইবাদত হোসেন চৌধুরি, ফজলে মাহমুদ রাব্বি, মুশফিক হাসান, কামরুল ইসলাম রাব্বি, আকবর আলি, মোহাম্মদ আব্দুল্লাহ, এনামুল হক আশিক, স্বাধীন ইসলাম, শামিম মিয়া, নুহায়েল সানদিদ, মোহাম্মদ হোসাইন, নিলয় রঞ্জন শীল, সৈকত আলী, হাফিজুর রহমান এবং ইসলামুল আহসান আবির।

ওয়ালটন : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মুমিনুল হক, লিটন দাস, তাসকিন আহমেদ, মার্শাল আইয়ুব, নাসুম আহমেদ, আরিফুল ইসলাম, রনি তালুকদার, ইকবাল হোসেন ইমন, নাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, রেজাউর রহমান রাজা, জিয়াউর রহমান, হাবিবুর রহমান সোহান, সামিউন বশির, চৌধুরি মোহাম্মদ রিজওয়ান, এসএম মেহেরব, ইমরানুজ্জামান, আসাদুজ্জামান পায়েল, নাঈম আহমেদ, রবিউল হাসান অনিক, রবিউল ইসলাম রবি এবং রাকিব হাওলাদার।

সিটিজেনস ব্যাংক : মোহাম্মদ নাইম শেখ (আইকন), সাইফ হাসান, জাকের আলি, শরিফুল ইসলাম, হাসান মুরাদ, ইয়াসির আলি চৌধুরি রাব্বি, সুমন খান, আজিজুল হাকিম তামিম, জিসান আলম, তাইবুর রহমান পারভেজ, আমিনুল ইসলাম বিপ্লব, শুভাগত হোম, শফিকুল ইসলাম, ইরফান শুক্কুর, তোফায়েল হাসান, আল ফাহাদ, মইন খান, আরিফ আহমেদ, লিওন ইসলাম, আশিকুজ্জামান, আব্দুল্লাহ আল মুহি, ইকবাল হোসেন ইমন, অনিক দেববর্মা এবং হুমায়ন আহমেদ।

সেভেন রিংস সিমেন্ট : মুশফিকুর রহিম (আইকন), তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম, জাকির হাসান, শামীম হোসেন, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ ইফরান হোসেন, শেখ পারভেজ জীবন, মৃত্যুঞ্জয় চৌধুরি, মাহফুজুর রহমান রাব্বি, আনিসুল ইসলাম ইমন, আনামুল হক, দেবাশিস সরকার, আসাদুল্লাহ হিল গালিব, রাফিউজ্জামান রাফি, রিজান হোসেন, রায়ান রাফসান রহমান, তাফসির আরাফাত তাসিব, ফারহান সাদিক ও আব্দুল্লাহ আল মুমিন।

ব্লু স্টার : নুরুল হাসান সোহান (আইকন), শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, এনামুল হক, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, ইফতিখার হোসেন ইফতি, মাহফিজুল ইসলাম রবিন, আবু হাশিম, আবু হায়দার রনি, সাদিকুর রহমান, কালাম সিদ্দিকি, সফর আলি, ইয়াসিন হোসেন, রহিম আহমেদ, এনামুল হক এনাম, আজিজুল হাকিম রনি, আব্দুর রহিম, আদিল বিন সিদ্দিক এবং শাহাদাত রহমান।

একমি গ্রুপ : মোসাদ্দেক হোসেন (আইকন), আব্দুল গাফফার সাকলাইন, নাঈম হাসান, আলিস আল ইসলাম, মোহাম্মদ রুবেল, অমিত হাসান, পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন, রকিবুল হাসান, রিপন মণ্ডল, মুকিদুল ইসলাম, মাহমুদউল্লাহ, খালিদ হাসান, জাওয়াদ আবরার, মারুফ মৃধা, ইয়াসিন মিয়া, মোহাম্মদ আশরাফুল হাসান, সাব্বির হোসেন, রুয়েল মিয়া, আহরার আমিন, আল আমিন রনি ও অনিক সরকার।

সর্বশেষ সর্বাধিক পঠিত