ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা পুনর্বহালের দাবি

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা পুনর্বহালের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও বাংলাদেশ ইন্ডিজেনাস পিপলস নেটওয়ার্ক অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড বায়োডাইভার্সিটি (বিপনেট)। গতকাল রবিবার সকালে রাঙ্গামাটির স্থানীয় একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠন দুটি।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য কোটা করা হয়েছিল ৫ শতাংশ। যা ২০১৮ সালে সব কোটা বাতিলের সময় বাতিল করা হয়। 

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভাপতি গৌতম দেওয়ান, চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়, অধ্যাপক মংসানু চাকমা, পার্বত্য নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক সুদত্ত বিকাশ তঞ্চঙ্গ্যা।

এর আগে রাঙ্গামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর কোটা পুনর্বহালের বিষয়ে স্মারকলিপি প্রদান করেন পার্বত্য নাগরিক পরিষদের নেতারা।