ইস্টার্ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এবং বেস্ট ওয়েস্টার্ন মায়া প্লাস হোটেলের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ইএএম) ফারহানুল কে. চৌধুরী সম্প্রতি ঢাকায় চুক্তি স্বাক্ষর করেছেন।
এর আওতায় ইবিএল কার্ডধারীরা অভিজাত এই হোটেলের বিভিন্ন সেবায় আকর্ষণীয় সুবিধা ভোগ করবেন।
ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইবিএল লায়াবিলিটি ও ওয়েলথ ম্যানেজমেন্ট প্রধান সৈয়দ জুলকার নাইন, স্টুডেন্ট ব্যাংকিং ও রিটেইল প্রপোজিশন প্রধান মো. তানবীর দাউদ, বেস্ট ওয়েস্টার্ন মায়া প্লাসের অর্থ ব্যবস্থাপক তাজুল ইসলাম প্রমুখ অংশ নেন। বিজ্ঞপ্তি