খাদ্যের নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, ঢাকার আয়োজনে হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিএসএল অফিস কমপ্লেক্সে কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে খাদ্যের নিরাপত্তা শীর্ষক প্রশিক্ষণ সম্প্রতি অনুষ্ঠিত হয়।

এ প্রশিক্ষণ কর্মসূচিতে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সচিব আব্দুন নাসের খান। দুটো সেশনের প্রথমটি পরিচালনা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক ড. সহদেব চন্দ্র সাহা। তিনি খাদ্যের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেন।

পরের সেশনটি পরিচালনা করেন ঢাকা জেলা নিরাপদ খাদ্য অফিসার তাহমিনা খাতুন। তিনি ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, রেস্তোরাঁ স্বাস্থ্যবিধি, খাদ্য বিপত্তি ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আলোচনা করেন। প্রায় ৩০ জন এ প্রশিক্ষণ নেন।

নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা পদ্ধতি, ফুড ভেল্যু চেইন, নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর বিধি-প্রবিধিসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন বিএফএসএ’র মনিটরিং অফিসার মো. আসলাম উদ্দীন। বিজ্ঞপ্তি