বাবা দিবসকে নিয়ে প্রিয় স্টোরের আয়োজন

‘বাবা’একটি শব্দে মিশে আছে সারা জীবনের নির্ভরতা। জন্মের প্রথম দিন থেকে শেষ অবধি বাবার ছায়ার প্রয়োজনীয়তা প্রতি মুহূর্তে। বাবার প্রতি ভালোবাসা জানানোর জন্য জুন মাসের তৃতীয় রোববারকে বেছে নেওয়া হয়েছে বাবা দিবস হিসেবে। দেশেও বাবা দিবসটি বেশ গুরুত্বের সঙ্গে পালন করা হয়। ই-কমার্স সাইট ‘প্রিয় স্টোর’ বাবা দিবস উপলক্ষ্যে প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রিয়’র এই বিশেষ আয়োজনে অংশ নিতে বাবার সঙ্গে প্রিয় মুহূর্তের ছবি আপলোড করতে হবে নিজের ফেসবুক টাইমলাইনে। সবচেয়ে বেশি রিয়্যাক্ট, কমেন্ট ও শেয়ার করা ১৫টি জনপ্রিয় ছবিকে ‘সেরা’ হিসেবে বেছে নেওয়া হবে। এই ১৫ জন বিজয়ীর জন্য পুরস্কার হিসেবে থাকছে মোট ২ লাখ ২০ হাজার প্রিয় পয়েন্ট।

পুরস্কার: ১ম বিজয়ী পাবেন ৫০ হাজার প্রিয় পয়েন্ট, ২য় বিজয়ী পাবেন ৩০ হাজার প্রিয় পয়েন্ট, ৩য় বিজয়ী পাবেন ২০ হাজার প্রিয় পয়েন্ট । পরবর্তী ১২ জনের প্রত্যেকে পাবেন ১০ হাজার প্রিয় পয়েন্ট

অংশগ্রহণের নিয়মাবলি:

১। বাবার সঙ্গে প্রিয় মুহূর্তের ছবি নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করতে হবে।

২। পোস্টের প্রাইভেসি ‘পাবলিক’ রাখতে হবে।

৩। পোস্টের ক্যাপশনে #priyobaba ও #priyostore এই দুইটি হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে।

৪। নিজের প্রোফাইলের পাশাপাশি পোস্টটি শেয়ার করা যাবে আমাদের ‘প্রিয় পিপল’ গ্রুপসহ অন্যান্য ফেসবুক গ্রুপেও!

অংশগ্রহণের সময়সীমা: ১৩ জুন থেকে ২০ জুন।

সেরা ছবি বাছাই করে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদেরকে অভিনন্দন জানানো হবে। বিজয়ীরা পয়েন্ট ব্যবহার করে নিজের পছন্দমতো কেনাকাটা করতে পারবেন ‘প্রিয় স্টোর’ থেকে। প্রিয় স্টোর সম্পর্কে জানতে ভিজিট করুন: https://store.priyo.com/