বাংলাদেশের তৈরি পোশাক খাতে নিয়োজিত নারীশ্রমিকের জীবন-জীবিকা রক্ষায় উদ্ভাবনী পদ্ধতিতে গুরুত্ব দিয়ে তিন দিনব্যাপী ভার্চুয়াল বৈশ্বিক সম্মেলন আগামী মঙ্গলবার শুরু হচ্ছে। ‘স্টিচ ফর আরএমজি গ্লোবাল ইনোভেশন’ শীর্ষক সম্মেলনটি আয়োজন করছে ব্র্যাক এবং সুইডিশ ফ্যাশন ব্র্যান্ড এইচঅ্যান্ডএম ফাউন্ডেশন। ব্র্যাক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বহুমুখী অংশীদারিত্বের মাধ্যমে দেশের তৈরি পোশাক খাতে টেকসই উন্নয়ন নিশ্চিতে রূপরেখা তৈরির লক্ষ্যে কনফারেন্সটি অনুষ্ঠিত হবে। এই খাতে স্বয়ংক্রিয়তার কারণে নারীশ্রমিকদের চাকরিচ্যুতি থেকে রক্ষা এবং শিল্প প্রতিযোগিতা কমে আসার বিষয়ে আলোচনা করবেন বিশেষজ্ঞরা।