টাঙ্গাইলের মির্জাপুরে মাস্ক ব্যবহার না করায় পাঁচ পথচারীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার বিকেলে মির্জাপুর পাকুল্যা বাজারে অভিযানকালে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।
করোনা সংক্রমণের উচ্চঝুঁকিতে টাঙ্গাইলের মির্জাপুরে সবার স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এর অংশ হিসেবে শুক্রবার পাকুল্যা বাজারে অভিযান চালানো হয়। এ সময় মাস্ক না পরায় পাঁচ পথচারীকে ৯০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।