বিকাশ অ্যাপে গোয়ামা গেমস ইউরো কাপে ‘ড্রিবল মাস্টার’ ও ‘পেনাল্টি মাস্টার’ খেলে টপ স্কোরার হলেই গ্রাহক পাবেন গেমিং কন্সোল সনি প্লেস্টেশন ফাইভ। এ ছাড়া প্রতি সপ্তাহে থাকছে ৫০০ জনের জন্য ২৫-১০০ টাকা পর্যন্ত মোবাইল রিচার্জ জেতার সুযোগ। টুর্নামেন্টটি চলবে ৮ জুলাই পর্যন্ত।
গ্রাহক বিকাশ অ্যাপের গেমস সেকশন থেকে সরাসরি গেমটি খেলতে পারবেন। বা অ্যাপের ‘গোয়ামা গেমস’ সেকশন থেকেও এটি খেলা যাবে। প্রতিটি টুর্নামেন্টে প্রবেশ করতে হলে একজন গ্রাহককে বিদ্যানন্দ ফাউন্ডেশনে ২ টাকা অনুদান দিতে হবে। টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের আনলিমিটেড লাইফ দেওয়া হবে। বিস্তারিত মিলবে বিকাশের ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি