গাজীপুরের শ্রীপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে ১২ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা এক্সপ্রেস ট্রেনে সে কাটা পড়ে বলে জানান শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুন অর রশিদ।
তিনি জানান, বলাকা এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর-বরমী সড়কের গেট পার হচ্ছিল। গেটটি পার হওয়ার পরই একজনের কাটা দেহ পড়ে থাকতে দেখেন ওই গেটে দায়িত্বরত গেটম্যান। ধারণা করা হচ্ছে, শিশুটি ওই ট্রেনের কোনো বগি বা জোড়া থেকে পড়ে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে। শিশুটির পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।