চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকায় সানজিদা আক্তার (১৪) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ। সে করেরহাট গণিয়াতুল উলুম হোসাইনীয়া মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম আবুল বশর।
শনিবার বিকেলে টিভি দেখা নিয়ে সানজিদা আক্তারের সাথে তার ভাই বোনদের ঝগড়া হয়। তারপর সে অভিমান করে আত্মহত্যা করে। বাড়ির লোকজন সন্ধ্যার পর তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকায় এক কিশোরীর আত্মহত্যার খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, টিভি দেখা নিয়ে সানজিদা আক্তারের সাথে তার ভাই বোনদের ঝগড়া হয়। তার মা-বাবাও তাকে বকাঝকা করে। এরপর অভিমান করে সানজিদা বাড়ির আঙিনায় অবস্থিত পোলট্রি খামারে গিয়ে আত্মহত্যা করেছে।
এ ঘটনায় সানজিদার পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা দেওয়া হয়েছে বলে জানান তিনি।