খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকলের বদলি ও দৈনিকভিত্তিক শ্রমিক এবং নামের ভুলে বঞ্চিত শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল রবিবার দুপুরে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী স্মারকলিপি গ্রহণ করেন। স্মারকলিপিতে বলা হয়, প্রায় ৯০ শতাংশ স্থায়ী শ্রমিক দীর্ঘদিন পর পাওনা পরিশোধের আওতায় এলেও প্রায় ১৮ হাজার ২০০ বদলি শ্রমিক, ৭ হাজার দৈনিকভিত্তিক শ্রমিক ও ১০ শতাংশ স্থায়ী শ্রমিক এখনো তাদের পাওনা পায়নি।