রূপায়ণ হাউজিং স্পেলবাউন্ড লিও বার্নেট চুক্তি

স্পেলবাউন্ড লিও বার্নেট এবং রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের মধ্যে গত রবিবার রাতে একটি চুক্তি হয়েছে। স্পেলবাউন্ড লিও বার্নেটের অফিসে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক মো. সাদেকুল আরেফিন, নির্বাহী পরিচালক শাহ হাসিবুর রহমান, নির্বাহী ব্যবস্থাপক মো. কাওসার প্রমুখ। রূপায়ণ হাউজিং এস্টেটের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্র্যান্ড ও মার্কেটিং বিভাগের মহাব্যবস্থাপক তাজিভ আলি, ব্র্যান্ড ও মার্কেটিং বিভাগের সহকারী মহাব্যবস্থাপক তানভির তন্ময়, মার্কেটিং ও মিডিয়া বিভাগের সিনিয়র ম্যানেজার শরিফুল ইসলাম তারেক। রূপায়ণ হাউজিং এস্টেটের ফ্ল্যাগশিপ প্রজেক্ট রূপায়ণ লেক ক্যাসেল, রূপায়ণ টাউন এবং রূপায়ণ প্লাটিনাম স্কয়ারের প্রমোশনাল মার্কেটিং ও ক্যাম্পেইনের জন্য স্পেলবাউন্ড লিও বার্নেটের সঙ্গে চুক্তিটি হয়।