স্যামসাংয়ের ৪৫ লিটার ফ্যামিলি সাইজ কনভেকশন ওভেন

স্যামসাং কনজ্যুমার ইলেক্ট্রনিকস বাজারে নিয়ে এসেছে ৪৫ লিটারের ধারণ ক্ষমতার নতুন কনভেকশন ওভেন।

এ নিয়ে স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস বিভাগের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, ‘জীবনযাত্রার দ্রুত পরিবর্তনের ফলে কনভেকশন ওভেনগুলো প্রচলিত রান্না পদ্ধতির বিকল্পে পরিণত হয়েছে। এর ক্রমবর্ধমান গ্রাহকচাহিদা মূল্যায়নের পর, আমরা বাংলাদেশি রান্না পদ্ধতির সাথে মানানসই দীর্ঘস্থায়ী পণ্য উন্মোচন করার সিদ্ধান্ত নেই। আমরা আশাবাদী এই উদ্ভাবনটি গ্রাহকদের সময় বাঁচাতে এবং বিদ্যুৎ সাশ্রয়ী উপায়ে রান্নার কাজটি করতে সহায়তা করবে এবং জীবনকে আরো সহজ করে তুলবে।’

সুবিশাল ধারণ ক্ষমতার অসাধারণ ফিচার সমৃদ্ধ এই ওভেনটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন কর্মজীবী, গৃহিণী ও মিলেনিয়ালদের দৈনন্দিন রান্নার কাজ আরও সহজ হবে। রান্না সুবিধাজনক ও স্বচ্ছন্দ্যময় করে তুলতে বিভিন্ন ধরণের কুকিং মোড রাখা হয়েছে। কনভেকশন ব্যবহারের পাশাপাশি মাইক্রোওয়েভ ও গ্রিল করার জন্যও ব্যবহার করা যাবে।

স্যামসাং -এর এই ৪৫ লিটার কনভেকশন ওভেনে ক্রেতারা বেকিং থেকে শুরু করে নানা রান্নাসহ পুনরায় খাবার গরম করতে পারবেন। ওভেনটি বাজারে পাওয়া যাবে সিলভার কালারে। এর বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৩২,৯০০ টাকা।