আড়াইহাজারে লকডাউনে দোকান খোলা রাখায় ৫ জনকে জরিমানা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। বুধবার উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে দোকান খোলায় ৫ দোকানিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযানে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ উজ্জল হোসেন ও আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন জানান, লকডাউনে কঠোর থাকবে প্রশাসন। ইতিমধ্যে আড়াইহাজার সদর বাজারে দোকান চালু রাখায় ইয়াছিন, স্বপন চন্দ্র দাস, আ. হাসিম, এনামুল ও শফিক প্রত্যেককে ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এরা ফল কনফেকশনারির দোকানি বলে জানা গেছে।

অভিযানের সময় অনেক গুলো প্রাইভেটকার, সিএনজি আড়াইহাজার থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এই অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

এদিকে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়।